
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত দল ঘোষণা করেছেন। একই সঙ্গে খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে। দলে অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এবারও নিজের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন।
বিশ্বকাপে ১০ নম্বর জার্সি মেসির জন্য নতুন এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে। ২০১০ সাল থেকে এই জার্সি পরে তিনি আর্জেন্টিনার হয়ে খেলছেন। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের অভিজ্ঞতা এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়—সবই এসেছে তার নেতৃত্বে।
আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে পঞ্চমবারের মতো একই জার্সি পরে বিশ্বকাপে খেলবেন মেসি।
দলীয় তালিকা অনুযায়ী—
১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো, ২ নম্বর লিওনার্দো বালের্দি, ৩ নম্বর নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বর গনসালো মন্তিয়েল, ৫ নম্বর লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বর লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বর রদ্রিগো ডি পল, ৮ নম্বর ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বর হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বর লিওনেল মেসি।
১১ নম্বর জিওভানি লো সেলসো, ১২ নম্বর জেরোনিমো রুলি, ১৩ নম্বর ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বর এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বর নিকোলাস গনসালেস, ১৬ নম্বর থিয়াগো আলমাদা, ১৭ নম্বর জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বর নিকো পাজ, ১৯ নম্বর নিকোলাস ওতামেন্দি, ২০ নম্বর আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
২১ নম্বর হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বর লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বর এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বর এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বর ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর নাহুয়েল মোলিনা।
সূত্র- মুন্দো আলবিসেলেস্তে









