
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ফর বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ওবিই-এর বিভিন্ন দিক, বিএইটিই-এর প্রয়োজনীয়তা এবং প্রকৌশল শিক্ষায় ওবিই বাস্তবায়নের কার্যকর কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি বিএইটিই-এর মানদণ্ড অনুযায়ী বিভাগসমূহে প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি, কোর্স আউটকাম অর্জনের মূল্যায়ন, প্রোগ্রাম আউটকাম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে তিনটি পৃথক সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নার্গিস পারভীন, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাফিউল আলম।
অনুষ্ঠানে সিএসই, ইইই ও সিই বিভাগের সব শিক্ষকসহ ইঞ্জিনিয়ারিং বিভাগে কোর্স পরিচালনাকারী অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (অব.) উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা ওবিই-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রকৌশল শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং বিএইটিই-এর স্বীকৃতি অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








