মঙ্গলবার ২ জুন, ২০২৬

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না: প্রধানমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না: প্রধানমন্ত্রী
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না: প্রধানমন্ত্রী/ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুকভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের কৃষি, প্রকৃতি, সাধারণ মানুষের জীবনযাপন ও সাহিত্যভিত্তিক কনটেন্ট তৈরির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী এই কনটেন্ট ক্রিয়েটরের কাজের প্রশংসা করেন তিনি।

বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এ বিষয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন