বুধবার ১৯ আগস্ট, ২০২৬

ফেনীতে ৫০৮ কেজি পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - 508 kg of polythene seized in Feni
ফেনীতে ৫০৮ কেজি পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

ফেনীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার।

জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর ও বিক্রয় নিষিদ্ধ পলিথিন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স জাহিন স্টোর থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মদিনা স্টোর থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা এবং মো. নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন জব্দ করে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন