
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) এ উপলক্ষে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরাদ হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর হাবিব রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।










