
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কাওসার (২৮) নামে এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
শনিবার (১৩ জুন) সকাল ৮টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর টেন্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কাওসার নুরপুর এলাকার মিনার উদ্দিন এর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তার চালিত অটোরিকশা টি গ্যারেজে চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা সাইদুল ইসলাম।








