রবিবার ১০ মে, ২০২৬

নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে কৃষি মন্ত্রী, কৃষকদের মাঝে চেক ও ত্রাণ বিতরণ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে কৃষি মন্ত্রী, কৃষকদের মাঝে চেক ও ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের মাঝে আর্থিক সহায়তার চেক ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

আজ শনিবার (৯ মে) দুপুরে হাওর পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ , পরিদর্শক শেষে নাসিরনগর উপজেলার গোয়ালনগরে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ গ্ৰহণ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এ সময় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ বলেন, আমিও একজন কৃষক, কৃষকের দুঃখ-কষ্ট আমি বুঝি।

তিনি আরও বলেন নাসিরনগরের হাওর পাড়ের কৃষকদের উন্নয়নে যা যা করণীয় তা আমরা পদক্ষেপ নিবো।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) এর এমপি এম হান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদের হাওর পাড়ের কৃষকদের ক্ষয়ক্ষতি এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাহেব কে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন