শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬

নবীনগরে রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
নবীনগরে রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু/ছবি: এআই জেনারেটেড/ রাইজিং কুমিল্লা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩) বলে জানা গেছে।

জানা গেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যায় রাধিকা সড়কে মোটরসাইকেল সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় যে আইনানুসারে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন