বুধবার ২৪ জুন, ২০২৬

নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার
নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নবীনগরের সমন্বয়ক জুলাই যোদ্ধা হামিদুর রহমান তায়েফ সরকারকে পৌর এলাকার জল্লা ব্রিজ সংলগ্ন রাধিকা রোড থেকে গ্রেপ্তার করেছেন নবীনগর থানা পুলিশ। তিনি পৌর এলাকার কলেজ পাড়ার বাসিন্দা প্রবাসী তোফায়েল সরকারের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার (২২ জুন) আনুমানিক রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাইয়ের আন্দোলনে সমন্বয়ক হলেও নিজেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ঘোষণা দিয়ে গত মাস খানেক আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে কিউআর সম্বলিত স্টিকার সাঁটানোকে কেন্দ্র করে আলোচনায় আসেন তিনি।

এদিকে তাকে থানা হাজত থেকে মুক্ত করতে স্থানীয় ছাত্রদলের নেতাদের একটি অংশ তদবির করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ছাত্রদল নেতাদের কাছে বক্তব্য নিতে চাইলে তারা কোনো কিছু বলতে রাজি হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়ায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন