
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের বড় বাজারের ইসলামি ব্যাংকের নিচ থেকে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রাজন মিয়া নামে একজন মাদক বিক্রেতাকে ১৭২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। তিনি নবীনগর পূর্ব পাড়ার কালু মিয়ার সন্তান।
অভিযানে ছিলেন নবীনগর থানার এসআই স্বরুপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।
গতকাল সোমবার(১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) রাতে এ অভিযান পরিচালিত হয়েছিলো।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, তার (রাজন মিয়া) বিরুদ্ধে থানায় চুরি-মাদকসহ একাধিক মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।









