শনিবার ২২ আগস্ট, ২০২৬

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাইজিং কুমিল্লা ডেস্ক

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল/ছবি: সংগৃহীত

নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণের শপথ এবং গোপনীয়তা রক্ষার শপথ পাঠ করানো হয়।

শপথ নেওয়া নতুন মন্ত্রীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি।

এ ছাড়া দুই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন সদস্য যুক্ত হওয়ায় মন্ত্রিসভার আকার আরও বড় হলো। তাদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকলেও এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

তবে শপথ গ্রহণের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন