বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের কাছে দুর্নীতির প্রমাণ জনগণের কাছে উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Asif Mahmud urged the ACC to make the evidence of corruption public.
দুদকের কাছে দুর্নীতির প্রমাণ জনগণের কাছে উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এন‌সি‌পির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ঘুষ দুর্নী‌তি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অ‌ভিযোগ অনুসন্ধা‌নে চার সদস্যের ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে সংস্থা‌টি। দুদকের এই অনুসন্ধানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন আসিফ।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ দুর্নীতির প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

আসিফ লিখেছেন, ‘‘১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরো অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।’’

এর আগে আজ বুধবার দুদ‌কের জনসং‌যোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরু‌দ্ধে ঘুষ দুর্নী‌তি অনুসন্ধা‌নে দুদকের চার সদস্যের ক‌মি‌টি গঠনের কথা জানানোর পর আসিফ ফেসবুকে এই পোস্ট দিলেন।

পোস্টে রাতে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন এনসিপির এই মুখপাত্র।

আরও পড়ুন