বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Meeting on Chinese investment in the Dhaka-Cumilla alternative highway project
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক, সম্ভাব্য বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক মো. শহিদুজ্জামান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, চীনা কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বৈঠকে বলা হয়, প্রস্তাবিত বিকল্প মহাসড়কটি বাস্তবায়িত হলে ঢাকা ও কুমিল্লার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি বিদ্যমান মহাসড়কের ওপর চাপ ও যানজট কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি ও অবকাঠামোগত বিষয় এবং বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন