
ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২০ জুন ২০২৬) নগরীর ৮, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মশক নিধন কার্যক্রমের আওতায় ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া নিরোদা সুন্দরী স্কুল রোড, বাগানবাড়ি মসজিদ রোড, হলিকেয়ার হাসপাতাল রোড, যমুনা হাসপাতাল গলি, শীষ মামার মাজার রোড, লালমাই সেনিটারি গলি, রামকৃষ্ণ মিশন ও ঠাকুরপাড়া শ্মশান এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের হযরত পাড়া গাউছিয়া জামে মসজিদ রোড, কাটাবিল মসজিদ রোড, মুন্সী আলতাফ আলী সড়কের পূর্ব পাশ এবং কাটাবিল প্রাইমারি স্কুল রোডেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
২১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও আর্মি ক্যাম্প ও আশপাশের গলি, সাবেক কাউন্সিলর কাজী মাহবুব হোসেন বাড়ির রোড, এক গম্বুজ মসজিদ রোড এবং আশ্রাফপুর সদর গাজী মসজিদ রোড এলাকায়ও মশা নিয়ন্ত্রণে কার্যক্রম চালানো হয়।
এছাড়াও উনাইসার চেয়ারম্যান বাড়ি, সাবেক পৌর প্রশাসকের বাসা, হালুয়াপাড়া মসজিদ রোড এবং সিটি কর্পোরেশন কার্যালয় এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে নিজেদের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়েছে।










