মঙ্গলবার ১৯ মে, ২০২৬

কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬
কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬/ছবি: সংগৃহীত

কুমিল্লায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লা নগরীর রাজবাড়ী কম্পাউন্ডে আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা আহসান।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবার বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা দেওয়া হবে।

মেলার মাধ্যমে ভূমি সেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন