বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬

কুমিল্লায় রথযাত্রার পুণ্যার্থীদের জন্য ফল ও শীতল পানীয় বিতরণ

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লায় রথযাত্রার পুণ্যার্থীদের জন্য ফল ও শীতল পানীয় বিতরণ
কুমিল্লায় রথযাত্রার পুণ্যার্থীদের জন্য ফল ও শীতল পানীয় বিতরণ/ছবি: সংগৃহীত

কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আগত পুণ্যার্থীদের জন্য ফল ও শীতল পানীয় (জলখাবার) বিতরণের আয়োজন করা হয়েছে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত এ সেবামূলক কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রথযাত্রায় অংশ নিতে আসা বিপুলসংখ্যক পুণ্যার্থীর তৃষ্ণা নিবারণ এবং সাময়িক বিশ্রামের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় পুণ্যার্থীদের মধ্যে ফল ও শীতল পানীয় বিতরণ করা হয়।

এ সময় কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানসহ কুমিল্লা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন