বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান, ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান, ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান, ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী এবং বাসমতি চাল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা।

উদ্ধার হওয়া চোরাচালান পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন