সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় এসআরবির অভিযানে পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two arrested with a pistol during an SRB raid in Cumilla.
কুমিল্লায় এসআরবির অভিযানে পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি-১১ সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোবিন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১১ আরও জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন অভিযানে এসআরবি-১১ হত্যা, ধর্ষণ ও অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের কথা জানিয়েছে।

আরও পড়ুন