রবিবার ২ আগস্ট, ২০২৬

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত/ছবি: সংগৃহীত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি। এতে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় কুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নগরীর উন্নয়ন কার্যক্রমে সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় নগরবাসীর বিনোদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আধুনিক ও পরিবেশবান্ধব পার্ক নির্মাণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নগরীর বিদ্যমান পুকুর ও জলাশয় সংস্কার, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কুমিল্লাকে আরও সবুজ, নান্দনিক ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন