সোমবার ১৩ জুলাই, ২০২৬

কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত /ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখা’র প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের উপর বর্বরোচিত হামলা-খুনের প্রতিবাদে ও হত্যাকারী খুনি আলীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে ও সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্রাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামি ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রুপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফা ইসলামি ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ব্যাংকাররা খুনিকে কেন এখানে গ্রেফতার করা হয়নি এজন্য হতাশা প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে পর্যায়ক্রমে কর্ম বিরতিসহ একাধিক কর্মসূচি গ্রহণের কথা জানান।

আরও পড়ুন