শনিবার ২৫ এপ্রিল, ২০২৬

সিএমপির পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর ১১.৩৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

রাইজিং ডেস্ক

Chief Judicial Magistrate Court, Chattogram
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিওএম) মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই আদেশ দেন। দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কামরুল হাসান বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিওএম) পদে আছেন।

দুদকের অভিযোগ, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকার এবং তার স্ত্রী সায়মা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার সম্পদের কোনো বৈধ উৎস মেলেনি।

দুদকের অনুসন্ধানে এই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর নামে একাধিক জমি, ফ্ল্যাট, যৌথ মালিকনাধীন ভবনে বিনিয়োগসহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদের তথ্য মিলেছে, যা তার আয়ের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ নয়’।

আরও পড়ুন