শনিবার ২২ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে যেসব ভুলে হারাতে পারেন ভিসা, জানাল মার্কিন দূতাবাস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Reasons why student visas in the United States might be revoked
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে যেসব কারণে/ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। নির্ধারিত নিয়ম না মানলে শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের প্রতি এ সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

এ ছাড়া ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলার পাশাপাশি শিক্ষার্থী হিসেবে নিজেদের বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা এবং পড়াশোনার বিষয়ে কোনো পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন