শুক্রবার ১৯ জুন, ২০২৬

ভারতে পালানোর সময় আওয়ামী লীগের ২ নেতা আটক

রাইজিং ডেস্ক

Rising Cumilla - 2 Awami League leaders arrested while fleeing to India
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার (১৮ আগস্ট) দুপুরে দর্শনা সীমান্তে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

সূত্রে জানা যাঃ, চুয়াডাঙ্গা দর্শনা আইসিপির পাশে প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের নিকট দুজন আওয়ামী লীগ নেতা দুপুর ১টার দিকে ঘুরাফেরা করছিল। এসময় ভারতে অনুপ্রবেশ সন্দেহ চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়কের উপস্থিতিতে তাদের আটক হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার খাজুর গ্রামের মনির উদ্দীনের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়ার ভেড়ামারা থানার আশরাফুলের ছেলে বুলবুল আহমেদ (৪০)।

আরও পড়ুন