সোমবার ১৮ মে, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ
ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।

সোমবার (১৮ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শশীদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে ৬৫১ পিস ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করা হয়। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন