বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কনে কুমিল্লার মেয়ে!

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Shadik Kayem
সাদিক কায়েম/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ১৩ মে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নেতাদের উপস্থিতিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডাকসুর বিভিন্ন নেতা-কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

আরও পড়ুন