বুধবার ২৪ জুন, ২০২৬

বাইউস্ট-এর ইংরেজি বিভাগে এম.এ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - The second batch of freshmen of the MA program was held in the English Department of BAIUST
ছবি : সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে গতকাল ২৩ জুন ২০২৬ তারিখে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘এম.এ ইন ইংলিশ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে কুলসুম ছন্দা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কোমল, এনডিসি, পিএসসি; এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ কর্নেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.) ও সম্মানিত রেজিস্ট্রার লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)।

এছাড়া বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রমা ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবদুর রশিদ এবং এম.এ ইন ইংলিশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীরসহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও শুভকামনা জানায় এবং পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে নতুন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নিষ্ঠা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই একাডেমিক যাত্রা শুরু করার অনুপ্রেরণা প্রদান করেন।

আরও পড়ুন