শুক্রবার ১০ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister
প্রধানমন্ত্রী তারেক রহমান/ছবি: সংগৃহীত

চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে দৃঢ়ভাবে বন্যাকবলিত জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি সংস্থা ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান।

অনুষ্ঠানে ড. মাহদী আমিন মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নির্বাচিত সরকারের সহযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই মানুষের দুর্ভোগ কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন