
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জান্নাত (৫) নামের শিশু শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় সুমাইয়া (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুল সূত্রে জানা গেছে, তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী জান্নাত তার ক্লাসে ক্লাস করছিল, এমন সময় খালাম্মা পরিচয়ে ক্লাস শিক্ষকের কাছ থেকে তাকে নেওয়া সময় প্রধান শিক্ষকের সন্দেহ হওয়ায় জান্নাত এর মাকে খবর দিয়ে স্কুল এ আনার পর জানা যায় সে তার খালাম্মা নয়, পরবর্তীতে নাসিরনগর থানা পুলিশের কাছে সুমাইয়া আক্তারকে সোপর্দ করা হয়।
শিক্ষার্থী জান্নাত উপজেলার তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।
আটক সুমাইয়া আক্তারের ভাষ্যমতে তার বাড়ি কিশোরগঞ্জ জেলা। বর্তমানে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত সুমাইয়া।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত সুহেল শিকদার জানান, শিশু অপহরণের ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে, স্কুল কতৃপক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে








