
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান উপজেলায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন সভাপতিত্ব করেন।
তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যে-কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। নবীনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন এতে সবাইকে সম্পৃক্ত হতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে এবং কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা দেখানো যাবে না একইসঙ্গে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







