সোমবার ১৮ মে, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর একাধিক ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর একাধিক ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর একাধিক ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। সোমবার (১৮ মে ২০২৬) দিনব্যাপী নগরীর একাধিক ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১০ নম্বর ওয়ার্ডের বাগিচাগাঁও বড় মসজিদ এলাকা থেকে শুরু করে রানীর বাজার, মর্ডান স্কুল রোড, সাহা পাড়া, তালপুকুর পাড় এবং ফয়জুন্নেছা স্কুলের পেছনের অমরদাস পাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা, সাবেক মেয়রের বাসার গলি, দেশওয়ালীপট্টি রোড, মুন্সেফবাড়ী, ইউসুফ স্কুলের পেছনের এলাকা এবং রাজগঞ্জ মোড় এলাকায়ও ওষুধ ছিটানো হয়।

অন্যদিকে ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা বাজার, চৌয়ারা গরুর বাজার, রায়পুর, মাটিয়ারা ও সাওড়াতলী এলাকাতেও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ চর্থা সৈয়দ বাড়ী এলাকা, সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস এবং সিভিল সার্জনের বাসভবন এলাকায়ও বিশেষভাবে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুন