বুধবার ২০ মে, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) নগরীর একাধিক ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এ কার্যক্রম চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ নম্বর ওয়ার্ডের ফয়জুন্নেছা স্কুলের সামনে থেকে শুরু হয়ে ডাক্তারপাড়া, নজরুল এভিনিউ, ট্রমা সেন্টার, কান্দিরপাড়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, এলজিইডি অফিস, জেলা পরিষদ, এসপি অফিস ও পার্ক সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজ রোড, রানীর দীঘির পাড়, নিমতলি, সদর হাসপাতাল এলাকা, মহিলা কলেজ রোড এবং সদর হাসপাতাল রোডের বিভিন্ন অংশেও অভিযান চালানো হয়।

অন্যদিকে ২৭ নম্বর ওয়ার্ডের মাটিয়ারা পূর্বপাড়া, মাটিয়ারা পশ্চিমপাড়া এবং আরএফএল ফ্যাক্টরি রোড এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ ছাড়া জেলা নির্বাচন অফিস, জেলা গণগ্রন্থাগার, ম্যাজিস্ট্রেট কলোনি ও জেলা আদালত এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুন