বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল সচল করল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Brahmanbaria's Kasba Police Station removes trees fallen in storm to restore traffic
ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে যান চলাচল সচল করল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সড়কে গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কসবা থানা পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত কসবা থানা এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে।

এতে কসবা-টু-কুটি চৌমুহনী এবং কসবা-টু-সায়দাবাদ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কসবা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সড়কের উপর পড়ে থাকা গাছ কেটে অপসারণ করে।

পরে দ্রুত সময়ের মধ্যেই সড়ক দুটি যান চলাচলের উপযোগী করে তোলা হয়।

পুলিশের এ তৎপরতায় স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে এবং পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল।

আরও পড়ুন