সোমবার ১৮ মে, ২০২৬

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - moon
প্রতীকি ছবি/সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (২০ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ায় সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরুর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, জিলহজ মাসের ১০ তারিখ অনুযায়ী আগামী ২৮ মে বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশ একই তারিখে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন