শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬

চরিত্র ফুটিয়ে তুলতে প্রায় দেড় বছর ধরে কোরআন ও ইসলামিক আইনকানুন শেখেন ইয়ামি

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Yami Gautam Shines In Haq
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম আবারও আলোচনায়। তার নতুন ছবি ‘হক’-এ অভিনয়ের জন্য দীর্ঘ সময় ধরে ইসলামের আইনকানুন ও কোরআন সম্পর্কিত বিষয় শিখতে হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ছবিতে ইয়ামিকে দেখা গেছে শাজিয়া বানু চরিত্রে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই গল্পটি একটি ঐতিহাসিক আইনি লড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ১৯৭০ সালের এক মামলার প্রেক্ষাপটে নির্মিত কাহিনিতে দেখা যায়, একজন নারী নিজের ও সন্তানের অধিকার রক্ষায় সংগ্রাম করছেন।

পরিচালকেরা জানিয়েছেন, চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে ইয়ামিকে প্রায় দেড় বছর ধরে ইসলামের বিভিন্ন নিয়মকানুন ও সামাজিক প্রেক্ষাপট গভীরভাবে আয়ত্ত করতে হয়েছে। কারণ গল্পে ধর্মীয় দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ছবির পরিচালক সুপর্ণ এস বর্মা বলেন, “এই চলচ্চিত্র নির্মাণে আমাদের দীর্ঘ সময় ধরে গবেষণা ও তথ্য যাচাই করতে হয়েছে, যাতে কোনো ভুল না থাকে। এটি কেবল একটি গল্প নয়, বরং প্রতিবাদের একটি ভাষা।”

ইয়ামি গৌতমের অভিনয় ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরতে তার এই দীর্ঘ প্রস্তুতিও চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন