বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

কুমিল্লায় হাতে-কলমে সেলফ ডিফেন্স ও শৃঙ্খলা গঠনে প্রশিক্ষণ নিল বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় হাতে-কলমে সেলফ ডিফেন্স ও শৃঙ্খলা গঠনে প্রশিক্ষণ নিল বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুলে বিশেষ কারাতে ও সেলফ ডিফেন্স ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) একদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিচালনা করে এলিট কারাতে পয়েন্ট, কুমিল্লা।

ওয়ার্কশপে শিক্ষার্থীদের আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শারীরিক সক্ষমতা উন্নয়নের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে বিভিন্ন সেল্ফ-ডিফেন্স কৌশল অনুশীলন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, কুমিল্লা বার্ডের ক্রীড়া সহকারী পরিচালক ফারুক হোসেন, এলিট কারাতে পয়েন্টের জয়েন্ট সেক্রেটারি সুফি শরফুদ্দীন চৌধুরী সোয়াদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও সফল ও আনন্দমুখর করে তোলে।

আরও পড়ুন