
পৃথিবীর মধুরতম ডাক ‘মা’। ছোট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালবাসা।
নিজের অসুস্থ মাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া, বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন।
মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য জসীম উদ্দিনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল:
আমি তো মায়েরই একটি অংশ…
একটু সময় পেলেই ছুটে আসি দীর্ঘ ২৬ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন আমার মায়ের কাছে। মার একটু আদরেই ভুলে যাই পৃথিবীর সব ক্লান্তি।
শেষে তিনি লিখেন, আজও দেখলাম, অসুস্থ শরীরে আমার দিকে তাকিয়ে #মা হাসলেন। যেন বলছেন, “আমি তো আছি, তোর কিচ্ছু হবে না।”









