মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

​হবিগঞ্জে মাহফিলের স্টলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - Jhalmuri seller dies while setting up an electrical connection at a religious gathering stall in Habiganj
ছবি : সংগৃহীত

​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তাফসির মাহফিলে দোকানের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামের এক তরুণ ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত মূল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

​পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন