
বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তাফসির মাহফিলে দোকানের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামের এক তরুণ ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত তাফসির মাহফিল উপলক্ষে হৃদয় তার ঝালমুড়ির দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত মূল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC