রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬

স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ার পরিকল্পনা আসিফের, পদত্যাগের বিষয়ে যা জানালেন

রাইজিং কুমিল্লা অনলাইন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে লড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেনো অপচয় না হয়।

কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করবো, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবো।

বিএনপির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না বা দলটি তার জন্য কোনো আসন ফাঁকা রেখেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখছে কি না, সেটা আমার বিষয় নয়। আমি এককভাবে, ব্যক্তিগত সিদ্ধান্তেই নির্বাচন করব।’

সরকারি দায়িত্ব থেকে পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।’

আরও পড়ুন-

কুমিল্লা-৩ পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

আরও পড়ুন