শুক্রবার ২১ আগস্ট, ২০২৬

‘সেই হাত আজও আমায় চেনে’ মায়ের জন্য দোয়া চেয়ে আবেগঘন পোস্ট হাজী জসিম উদ্দিন এমপির

রাইজিং কুমিল্লা ডেস্ক

‘সেই হাত আজও আমায় চেনে’ মায়ের জন্য দোয়া চেয়ে আবেগঘন পোস্ট হাজী জসিম উদ্দিন এমপির
‘সেই হাত আজও আমায় চেনে’ মায়ের জন্য দোয়া চেয়ে আবেগঘন পোস্ট হাজী জসিম উদ্দিন এমপির/ছবি: সংগৃহীত

‘মা ২৮ মাস হাসপাতালে থেকেও আমায় দেখে হাসেন, এটাই আমার বেঁচে থাকার অনন্য স্বার্থকতা’ মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া – বুড়িচং) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি। একই সঙ্গে তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। দীর্ঘ ২৮ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এই সংসদ সদস্য।

পোস্টে তিনি লেখেন,‘আজ শুক্রবার। জুমার নামাজ পড়ে বেরোলাম। মনটা চাইছিল একটু দ্রুত হাসপাতালে পৌঁছাই।’

দীর্ঘ সময় ধরে হাসপাতালই যেন তার জীবনের একটি পরিচিত অংশ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘হাসপাতালের সেই চেনা করিডোর, অ্যান্টিসেপটিকের গন্ধ, নার্সদের ব্যস্ত পদচারণা সবই গত ২৮ মাস ধরে আমার দ্বিতীয় নর্ম।’

মায়ের সঙ্গে দেখা করার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে হাজী জসিম উদ্দিন এমপি লেখেন, ‘আমি চুপিসারে পাশে দাঁড়িয়ে তাঁর হাতটা ধরলাম। হাতখানি অনেক শুকিয়ে গেছে, যে হাত একসময় যত্নের সাথে চুল বাঁধত, রান্নার সময় আগুনের তাপ সহ্য করত, আমায় স্কুলে নিয়ে যাওয়ার সময় ব্যস্ত থাকত, সেই হাত আজও আমায় চেনে।’

মায়ের প্রতিক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার স্পর্শ পেতেই চোখ খুললেন মা। শুকনো ঠোঁটে হাসলেন মা, যেন হাজারটা অসমাপ্ত কথা লুকিয়ে আছে সেই হাসির আড়ালে!

মায়ের দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ করে হাজী জসিম উদ্দিন এমপি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন