বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে প্রাণ গেল কুমিল্লার বুড়িচংয়ের যুবকের

রাইজিং কুমিল্লা ডেস্ক

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে প্রাণ গেল কুমিল্লার বুড়িচংয়ের যুবকের
সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে প্রাণ গেল কুমিল্লার বুড়িচংয়ের যুবকের/ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে আটকা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের বাসিন্দা এবং সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কাজ করছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় নাদিম একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করলে তিনি মেশিনের ভেতরে আটকা পড়েন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নাদিমের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে বুড়িচং উপজেলার যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন