মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাইজিং ডেস্ক

Rain
ফাইল ছবি

আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় আকাশ গুমোট হয় আছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার কারণে এই বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আর দিনে সামান্য কমতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার: ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু,এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন