
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
এতে মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উল্লাহ ফাহিম এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওহেদ সিদ্দিকী, মাওলানা মুহিবউল্লাহ, মাওলানা ওসমান, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা শামসুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রাকিবুল ইসলাম, শহিদ উদ্দিন মেম্বার, তাজুল ইসলাম, সুলতান আহাম্মেদ মেম্বার, মামুন কিবরিয়া, এডভোকেট শাহ আকরাম, সিদ্দিকুর রহমান, মাদ্রাসার দাতা সদস্যের পক্ষে মোঃ আব্দুল মান্নান সরকার, আব্দুল হান্নান সরকার, হাবিব উল্লাহ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সবশেষে মাদ্রাসার উন্নয়ন ও সাফল্যে কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুল ওহেদ সিদ্দিকী।
এসময় উপস্থিত বক্তারা বলেন, গত কিছুদিন যাবৎ একটি কুচক্রী মহল আব্দুল হান্নান সরকারকে মাদ্রাসার সাথে জড়িতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ করে যাচ্ছে। যা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম কাজ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেছে বক্তারা।










