সোমবার ১৭ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণপাড়া নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল
ব্রাহ্মণপাড়া নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল/ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল দোয়া ও ইসলাহী মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ​

মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।

​প্রধান অতিথি ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মেম্বার।

‎মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন মুফতি আরিফ বিন হাবিব। তিনি তাঁর বয়ানে ‘শিরক ও বিদ’আত’ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান। ​

বাদ আসর থেকে শুরু হয়ে বাদ মাগরিব প্রধান বক্তার বয়ানের মধ্য দিয়ে এই দ্বীনি ও ইসলামি মাহফিলের কার্যক্রম পরিচালিত হয়।

পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আরও পড়ুন