বুধবার ৫ আগস্ট, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ফলাফল প্রকাশ অনুষ্ঠান

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ফলাফল প্রকাশ অনুষ্ঠান
‎ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ফলাফল প্রকাশ অনুষ্ঠান/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আব্দুল বারী, অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুছ।

অনুষ্ঠানে মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সুপার মাওলানা রেজাউল করিম।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন