
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অনুসরণে প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগের দিন অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তারা চাইলে তার অনুরোধ রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন। এরপর প্রধানমন্ত্রী জানান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যাতে তা গরিব-দুঃখী মানুষের কল্যাণ বা রাষ্ট্রের প্রয়োজনীয় কাজে ব্যয় করা যায়।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সেই হিসেবে প্রতি মাসে তিনি ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর তিনি তা তুলে সরকারের নির্ধারিত হিসাবে চেকের মাধ্যমে জমা দেন।
প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা কাজটি করতেন, আমি করছি। আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারাও প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।’
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন।









