বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Prime Minister visits graves of BDR mutiny victims
বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী/ছবি : পিএমও

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় তিনি স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কবরস্থানে যান।

প্রথমে প্রধানমন্ত্রী তার শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরস্থানে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে মোট ৭৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। অধিকাংশ শহীদকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন