শনিবার ২০ জুন, ২০২৬

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট

রাইজিং ডেস্ক

Fire Service & Civil Defence Station, Cumilla
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা | ছবি: রাইজিং কুমিল্লা

হাইওয়ে-ব্রিজ-ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তবে পদ্মা সেতুতে চলাচলে টোলের বিষয়ে আন্তর্জাতিক চুক্তির বিষয় মেনে চলতে হবে।

সোমবার (১ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি করেন তিনি।

 

আরও পড়ুন