সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Awami League leader and UP Chairman Abu Musa arrested in Nabinagar.
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু মোছা কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে তার নিজ গ্রাম জাফরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু মোছার বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ রবিবার রাতে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন