বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ পাবে ৫ কোটি পরিবার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Initially, 50 million families will receive 'family cards'
প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ পাবে ৫ কোটি পরিবার

প্রাথমিকভাবে দেশের পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে তা অবশ্যই বিধি অনুযায়ী করতে হবে। মব সৃষ্টি করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না।

তিনি আরও বলেন, “বাসসে যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।” স্বপন জানান, বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সাংবাদিকের চাকরি চলে গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে।

এ সময় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথমে হতদরিদ্র পরিবারগুলো ফ্যামিলি কার্ড পাবে, এরপর পর্যায়ক্রমে দরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হবে। ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে হতদরিদ্র জনগোষ্ঠী ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন